রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যেই নির্বাচন, স্পিকারই হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ০২:৫৬ দুপুর
  • ১২৪৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে দেশজুড়ে চলমান আলোচনা-জল্পনার মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে তার কাছে আগাম কোনো তথ্য নেই। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে থাকায় এ বিষয়ে কোনো তথ্য তার জানা নেই। দেশে ফিরে বিষয়টি জানতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

বিভিন্ন মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে স্পিকার বলেন, তিনি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বাইরে আলাদা কোনো তথ্য জানেন না। রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেবেন, তা সম্পূর্ণ তার বিষয়। পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ ব্যাখ্যা করে হাফিজ উদ্দিন আহমদ জানান, তার ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে ব্যক্তিগত কাজ এবং চিকিৎসকের পরামর্শে নির্ধারিত মেডিকেল চেকআপ আগেই সম্পন্ন হওয়ায় তিনি দুই দিন আগে দেশে ফিরে এসেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর দায়িত্ব কার ওপর বর্তাবে—এ প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ব্যক্তিগত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলাকালেই তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরাকে ঘিরেও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad