সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন (চুপ্পু)-এর বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত কি না, তাও যাচাই করা হবে।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপে আয়োজিত মানবাধিকারবিষয়ক এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যদি তদন্তে মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হয়, তবে সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (এক্সট্রা জুডিশিয়াল কিলিং) শূন্যের কোটায় নেমে এসেছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, অভিযুক্ত ব্যক্তি যত বড় রাজনৈতিক নেতাই হোন না কেন, ধর্ষণসংক্রান্ত কোনো মামলা প্রত্যাহার করা হবে না।
মানবাধিকার, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন আইনমন্ত্রী।

প্রথম দর্পণ,ডেস্ক