মাদকবিরোধী অভিযানে সাফল্য, সাহসিকতার স্বীকৃতিতে সম্মানিত কক্সবাজার সদর থানার ওসি

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ রাত
  • ১৪৭৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। জুন ও জুলাই—এই দুই মাসে সর্বোচ্চ মাদক উদ্ধার এবং পেশাগত দক্ষতার জন্য পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওসি শেখ মোহাম্মদ আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণের পর ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, কক্সবাজার সদর মডেল থানার সহকর্মী, কমিউনিটি পুলিশের সদস্য এবং দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদানকারী সকল ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, "অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। সমাজকে যে কোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে।"

পুলিশ কর্মকর্তাদের মতে, মাদক নিয়ন্ত্রণে কার্যকর অভিযান পরিচালনা এবং দায়িত্ব পালনে সাহসিকতার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad