মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৬ আগস্ট ২০২৬, ১০:৫৩ রাত
  • ৪২০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ মরহুমের পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম মাহবুব আলী খানের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা এতে অংশ নেন।

দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনাও করা হয়।

উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad