রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জামায়াতের সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ কর্নেল অলি আহমদের পক্ষে রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন ভবনে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এ সময় রাশেদ প্রধান, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইরানসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় জোটটির আনুষ্ঠানিক অংশগ্রহণের বিষয়টি সামনে এলো।

প্রথম দর্পণ,ডেস্ক