তেহরান-ইসলামাবাদের স্বার্থ ও ভাগ্য আগের চেয়ে বেশি জড়িত: পেজেশকিয়ান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৬, ০৫:১৮ বিকাল
  • ২২১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইসলানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও পাকিস্তানের অভিন্ন স্বার্থ ও ভাগ্য আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি ওতপ্রোতভাবে জড়িত। এ বাস্তবতায় তেহরান ও ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

পাকিস্তানের স্বাধীনতার ৭৯তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এসব কথা বলেন। ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

অভিনন্দন বার্তায় পেজেশকিয়ান পাকিস্তানের স্বাধীনতা দিবসকে দেশটির জনগণের অর্জন স্মরণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে এ সময়কে নতুন একটি সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, সভ্যতাগত ও জনগণের মধ্যকার সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার মূল্যবান সম্পদ। এসব সম্পর্কের ভিত্তিতে দুই দেশের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যতের দিগন্ত উন্মোচন সম্ভব।

তিনি আরও বলেন, ইরান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ। পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে এবং দুই দেশের বিদ্যমান ব্যাপক সক্ষমতাকে কাজে লাগিয়ে সম্পর্ক শক্তিশালী করতে ইরান আরও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত।

পেজেশকিয়ান বলেন, দুই দেশের অভিন্ন স্বার্থ সুরক্ষা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে তেহরান ও ইসলামাবাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করা সম্ভব।

সূত্র: প্রেস টিভি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad