৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, ০৫:৩৩ বিকাল
  • ৩০৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। নির্বাচনি ইশতেহার ঘোষণা করে তা বাস্তবায়নের পাশাপাশি অতিরিক্ত কাজও করে দলটি। এ কারণেই ‘৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি।’

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে অর্থ দেওয়ার বিষয়টি বিএনপির নির্বাচনি ইশতেহারে ছিল না। এটিকে তিনি ‘৩২ নম্বর’ হিসেবে উল্লেখ করেন। একইভাবে স্কুলের শিক্ষার্থীদের ড্রেস দেওয়ার উদ্যোগকে ‘৩৩ নম্বর’ হিসেবে উল্লেখ করেন তিনি।

শিক্ষাব্যবস্থার উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা এবং শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তোলার ক্ষেত্রে জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, কারিগরি শিক্ষাসহ নানা উদ্যোগ তাঁর সময় নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন। শিক্ষক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি অবসর সুবিধা হিসেবে প্রত্যেকে পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত পাবেন। গ্রামে বসবাসকারী একজন স্বল্পবেতনের স্কুলশিক্ষকের জন্য এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ সরাসরি তাঁদের ব্যাংক হিসাবে পৌঁছে যাচ্ছে। এ জন্য কাউকে কোথাও কোনো উৎকোচ দিতে হবে না।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের লক্ষ্য হচ্ছে মানুষের প্রাপ্য সুবিধা সহজ ও স্বচ্ছ পদ্ধতিতে তাদের কাছে পৌঁছে দেওয়া।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad