সাদাপাথর ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, ০২:৪০ দুপুর
  • ৪৪২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাইনুল ইসলাম রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর বেড়াতে আসেন। সকাল ১১টার দিকে তারা সাদাপাথর পর্যটনকেন্দ্রে পৌঁছে নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর নদীর পাশে রিফাতের লাশ পাওয়া যায়।

পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাতিকুল ইসলাম মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, সাদাপাথর ঘুরতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad