গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে আরও দুই বছর সময় লাগতে পারে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, ০৩:৪১ দুপুর
  • ৬১৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নতুন কোনো ব্যবস্থা গ্রহণ করে এর সুফল পেতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। দীর্ঘদিন ধরে চলে আসা এ সংকট সমাধানে সরকার কাজ করছে। তবে সমস্যাটি ছয় মাস কিংবা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট অতীত থেকে পাওয়া। এ সমস্যা সমাধানে সরকার কোনো সময় নষ্ট করছে না। সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং নিরলসভাবে কাজ চলছে।

ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থার বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি কার্যকর ‘এনার্জি মিক্স’ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতির চাহিদা পূরণের চেষ্টা করা হবে।

ব্যবসার পরিবেশ উন্নয়নের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমাতে সরকার কাজ করছে। ব্যবসায়ীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় দেশের পুঁজিবাজার আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad