খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন শিক্ষার্থীদের ব্রেইল কোরআন দিল ছাত্রদল

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, ০৬:৪৩ বিকাল
  • ২৮৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ৫০ জন দৃষ্টিহীন মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে উন্নতমানের ব্রেইল কোরআন শরিফ বিতরণ করেছে ছাত্রদল।

রোববার (১৬ আগস্ট) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে রাজধানীর আল-মারকাজুল ইসলাম একাডেমির দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল কোরআন শরিফ ও দুপুরের খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার সিফাত উল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইফতেখার আহমেদ শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের পক্ষ থেকে দৃষ্টিহীন শিক্ষার্থীদের ব্রেইল কোরআন শরিফ উপহার দেওয়া তাদের জন্য স্বপ্নপূরণের মতো। তিনি বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল বেগম খালেদা জিয়ার নামে। পরে প্রতিষ্ঠানটি থেকে তার নাম বাদ দেওয়ার সমালোচনা করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে বিপুলসংখ্যক প্রতিষ্ঠান থাকলেও তা মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারেনি। অন্যদিকে বেগম খালেদা জিয়া মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তিনি বলেন, নব্বইয়ের দশকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ছাত্রদলের এই আয়োজনের মাধ্যমে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে কোরআনের জ্ঞান ও আলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রেইল কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. রুহুল আমিন সজীব, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, ডা. সুদীপ্ত পাল, ডা. সাদিকুর রহমান ইফাত, সাঈদ মোর্শেদ, জিদ্দান আদনান, আরহাম মুশফিক, নাফিস, মোসাদ্দেক হোসেন সৌরভ, ইমরান খান, জাহিদ রিফাত, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, লাভলু, আসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad