রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার অভিযোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, ০৮:৩৮ রাত
  • ৭১৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হককে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।


শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


ঘটনার পর ফয়সল বিশ্বাসের ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। এ সময় কিছু দুষ্কৃতকারী তাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। একজন সংসদ সদস্যও বর্তমানে নিরাপদে নেই বলে মন্তব্য করেন তিনি।


এ সময় এমপির সহযোগী ফয়সল বিশ্বাসও ফেসবুক লাইভে বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ইন্ধনে ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা এমপির গাড়িবহরে হামলা চালিয়েছে।


তবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাই।


ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad