বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ১০:৩৭ রাত
  • ৫৬৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে তিন দিনব্যাপী ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র (আলোকচিত্র) প্রদর্শনী শুরু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলারা চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, শফিকুল ইসলাম মাসুদ এমপি, মোহাম্মদ কামাল হোসেন এমপি, রাশেদুল ইসলাম রাশেদ এমপি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশিষ্টজন।

আয়োজকদের মতে, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং আন্দোলনের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণের লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনের দিন প্রদর্শনীটি রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন সময়ের বিরল ও তাৎপর্যপূর্ণ আলোকচিত্র স্থান পেয়েছে। প্রথম দিনেই বিপুল সংখ্যক দর্শনার্থী প্রদর্শনী ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, দুই বছর আগে সংঘটিত ঘটনাপ্রবাহ দেশের ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। শিশু থেকে তরুণ—সব প্রজন্মের মানুষের এ ইতিহাস জানা প্রয়োজন। প্রদর্শনী পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এ ধরনের আয়োজন জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস আরও গভীরভাবে উপলব্ধি করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, কেউ যদি নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে জনগণ অতীতের মতোই প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি আহত ব্যক্তি ও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad