প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে নতুন কয়েকজন সদস্য যুক্ত হচ্ছেন। এরই মধ্যে নতুন মন্ত্রীদের কয়েকজন বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের অপেক্ষায় রয়েছেন।
মন্ত্রিসভায় নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
অন্যদিকে, বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রী করা হতে পারে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় চলমান রদবদলের অংশ হিসেবে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রিসভার এই রদবদলের মাধ্যমে সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বণ্টন ও পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।

প্রথম দর্পণ,ডেস্ক