রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত সূরা ফাতহের আয়াত, রয়েছে গুরুত্বপূর্ণ বার্তা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৬, ০৮:৩২ রাত
  • ৭১৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। আয়াতটি তেলাওয়াত করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির।

সূরা ফাতহের ১০ নম্বর আয়াতে আল্লাহর সঙ্গে অঙ্গীকার, প্রতিশ্রুতি রক্ষা এবং তা ভঙ্গের পরিণতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। আয়াতটির অর্থ হলো—‘হে নবী! যারা তোমার হাতে বাইয়াত করছিল, প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছেই বাইয়াত করছিল। তাদের হাতের ওপর ছিল আল্লাহর হাত। যে প্রতিজ্ঞা ভঙ্গ করবে, তার প্রতিজ্ঞা ভঙ্গের অশুভ পরিণাম তার নিজের ওপরই বর্তাবে। আর যে আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি পালন করবে, আল্লাহ অচিরেই তাকে বড় পুরস্কার দান করবেন।’

শপথ অনুষ্ঠানে আয়াতটি তেলাওয়াতের পর রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য শপথ গ্রহণ করেন।

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শপথ অনুষ্ঠানের শুরুতে সূরা ফাতহের এই আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে অঙ্গীকার ও দায়িত্ব পালনের তাৎপর্যও তুলে ধরা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad