ম্যাকাই টেস্টে এক পরিবর্তন অস্ট্রেলিয়ার, একাদশে ফিরলেন রেনশ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৬, ০৭:২১ বিকাল
  • ৫৯৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে মাঠে নামবে স্বাগতিকরা। ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ব্যর্থ জ্যাক ওয়েদারল্ডকে বাদ দিয়ে তাঁর জায়গায় দীর্ঘদিন পর টেস্ট একাদশে ফিরিয়েছেন ম্যাট রেনশ।

ম্যাকাইয়ের টেস্টটি দুই দলের জন্যই বিশেষ। এই ভেন্যুতে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচের আগে অস্ট্রেলিয়ার একাদশে নাথান লায়নের থাকা নিয়ে আলোচনা ছিল। পেস সহায়ক কন্ডিশনের কথা বিবেচনায় তাঁকে বিশ্রাম দিয়ে স্কট বোল্যান্ডকে খেলানোর সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ অফ স্পিনার লায়নের ওপরই আস্থা রেখেছে অস্ট্রেলিয়া।

এর ফলে চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা থেকে সরে এসেছে স্বাগতিকরা। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও একাদশে বড় কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তিন নম্বরে মার্নাস লাবুশেনকেও আরও একটি সুযোগ দেওয়া হয়েছে। ২০২৩ সালের পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন রেনশ।

এদিকে প্রথম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, প্রথম টেস্টে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। তবে বাংলাদেশ খুব ভালো খেলেছে এবং তারা দারুণ একটি ক্রিকেট দল।

ম্যাকাইয়ের তুলনামূলক ঠান্ডা আবহাওয়ায় ম্যাচের শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ম্যাচ যত গড়াবে, উইকেটে স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad