রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ড. ইউনূস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৬, ০৮:৩৮ রাত
  • ৭৮৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানে উপস্থিত হন ড. ইউনূসসহ অন্যান্য অতিথিরা।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী যুক্ত হন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।

নতুন চার মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad