মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন। শুক্রবার মন্ত্রিসভায় রদবদলের সময় তাঁর পদোন্নতির বিষয়টি আলোচনায় রয়েছে।
সরকারের একটি সূত্র জানিয়েছে, বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করা হতে পারে। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হন রশিদুজ্জামান মিল্লাত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছিলেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।
মন্ত্রিসভায় রদবদলের মধ্য দিয়ে রশিদুজ্জামান মিল্লাতের দায়িত্ব ও মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক