রেমিট্যান্স অ্যাওয়ার্ডে প্রথম হলো ইসলামী ব্যাংক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ দুপুর
  • ২৩১৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ প্রথম হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করায় ইসলামী ব্যাংক এই পুরস্কার লাভ করে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মোতাহার হোসাইন মোল্লা এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।,




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad