নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের বাসিন্দা আতাবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে শিপু মিয়া মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটিয়ান হাওরে বজ্রপাতে শিপু মিয়া নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। নিহতের মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স