হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,২৩৬

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ দুপুর
  • ২৭১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ শিশু। এ ছাড়া ৮৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৬।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৬২ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫২ হাজার ২২৫ শিশু।

সরকারি হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫৬ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৭৬।

ঢাকা বিভাগে আক্রান্ত বেশি

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের। অন্য দুজনের একজন চট্টগ্রাম এবং একজন ময়মনসিংহ বিভাগের।

এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৯ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত রোগীর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad