সয়দাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় পিয়াল হাসান নিহত

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg পিয়াল হাসান (পলাশ)
সয়দাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় পিয়াল হাসানের মৃত্যু

সিরাজগঞ্জের সয়দাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত পিয়াল হাসান (পলাশ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে এনায়েতপুরে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে পিয়াল হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর পথেই তার মৃত্যু হয়।

নিহত পিয়াল হাসান সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের সেলিম রেজার একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে সয়দাবাদ এলাকায় মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন পিয়াল হাসান। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে এনায়েতপুর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

পিয়াল হাসানের আকস্মিক মৃত্যুতে বাসুদেবকোল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad