দুইদিনে ৫ ব্যাংক থেকে ১০৭ কোটি টাকা উত্তোলন: গভর্নর ড. মনসুর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ বিকাল
  • ১৭৯৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামি ব্যাংক থেকে গ্রাহকরা গত দুইদিনে ১০৭ কোটি ৭৭ লাখ টাকার আমানত উত্তোলন করেছে। এ সময় নতুন আমানত জমা হয়েছে ৪৪ কোটি টাকা।'



সোমবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য গভর্নর ড. আহসান এইচ মনসুর।'


তিনি বলেন, স্কিম ঘোষণার পর যে শঙ্কা ছিল সেটা সুন্দরভাবে সামলাতে পেরেছি। কারণ যেভাবে টাকা উত্তোলনের আশঙ্কা করেছি সেটি হয়নি।'


গত দুইদিনে ১৩ হাজার ৩১৪ টি লেনদেন হয়েছে। এ লেনদেনের মাধ্যমে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। সবচেয়ে বেশি এক্সিম ব্যাংক থেকে ৬৬ কোটি টাকা। তবে এ সময় ৪৪ কোটি টাকার নতুন আমানত এসেছে।'


গভর্নর বলেন, আমানতকারীদের কোনো ভয় নেই। তাদের সব আমানত এখানে নিরাপদ থাকবে। যারা নতুন আমানত রাখবে তাঁরা যেকোনো সময় তুলে নিতে পারবে।'




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad