বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্যাডে গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান আনিস এবং সাধারণ সম্পাদক নুরুল হক নূর যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির চূড়ান্ত অনুমোদন দেন।
সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করা এবং কর্মচারীদের ন্যায়সংগত দাবি আদায়ের লক্ষ্যে গঠিত এই কমিটিতে হাসান নাহিদ ভাষাকে আহ্বায়ক এবং সেলিম রেজাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন,যুগ্ম আহ্বায়ক খোকন শেখ, আলহাজ্ব শেখ, রুবেল আহমেদ, আশরাফুল ইসলাম এবং মুক্তি খাতুন।
সদস্য কংকা খাতুন, জিল্লুর রহমান, তানিয়া রহমান এবং আলাউদ্দিন শেখ।
কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের পেশাগত নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
একই সাথে, নবগঠিত কমিটির নেতৃবৃন্দও তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার এবং কর্মচারীদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ