মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ২৮৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর এই ধারাবাহিকতা উদ্বেগের বিষয়। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি।

প্রথম দর্পণ,ডেস্ক