আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ দুপুর
  • ৪১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে হাতকড়া খুলে পালিয়েছেন দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। আসামিকে আদালতের কাঠগড়ায় রেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের সাময়িক অনুপস্থিতির সুযোগে তিনি পালিয়ে যান।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ওই হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ উপলক্ষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামি কাউসার মিয়াকে আদালতে হাজির করা হয়। শুনানির জন্য তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত দিনে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। পরে আসামিকে আবার এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতি চলছিল।

এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া।

পুলিশ সদস্য কাস্টডি আনতে গেলে পালিয়ে যান

আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। তাকে হাজতখানা থেকে এজলাসে আনা-নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত।

তিনি জানান, আসামিকে কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় রেখে ওই পুলিশ সদস্য আদালতের সামনে কাস্টডি আনতে যান। এ সুযোগে হাতকড়া খুলে পালিয়ে যান আসামি।

তথ্যসূত্র: আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad