হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন চিফ প্রসিকিউটর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০২:০২ দুপুর
  • ৮৫৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
দেশে ফেরা ও আত্মসমর্পণের বিষয়ে আইনি অবস্থান জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের ঘটনাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান তুলে ধরতে মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলন করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বলেও জানান তিনি।

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরে ২০২৫ সালের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তথ্যসূত্র: আমার দেশ অনলাইন, ৯ নভেম্বর ২০২৬; রয়টার্সের বিশেষ প্রতিবেদন।

বিভাগ: আইন-আদালত




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad