কপ-৩১ সম্মেলন এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে তারেক রহমানের

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ দুপুর
  • ৬০৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও চীনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চূড়ান্ত; আলোচনায় আসতে পারে সামরিক সহযোগিতা ও ড্রোন কারখানা স্থাপনের বিষয়

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের উপরাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চূড়ান্ত হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

পররাষ্ট্রসচিব জানান, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে দুই দেশের বিভিন্ন খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার আওতায় নির্দিষ্ট বিনিয়োগ এবং ড্রোন কারখানা প্রতিষ্ঠার মতো বিষয় আলোচনায় আসতে পারে। এগুলো সামরিক সহযোগিতার অংশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হতে পারে।

তুর্কি কোম্পানির সঙ্গে বাংলাদেশের অ্যাভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়; সৌজন্য সাক্ষাৎ। সেখানে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জলবায়ু ক্ষতিপূরণ ও প্রযুক্তি হস্তান্তরে জোর

কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির জন্য উন্নত দেশগুলোর কাছে ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবে সরকার।

পররাষ্ট্রসচিব বলেন, উন্নত দেশগুলো অতীতেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সহযোগিতা আদায়ে যৌথ প্রচেষ্টার পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়েও বাংলাদেশ জোরালো বক্তব্য তুলে ধরেছে।

১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad