ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম জানান, আদালত এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। সেটি জব্দ করেছে পুলিশ।
তিনি আরও জানান, ফয়সাল ও সুকুমার নামে দুজনকে ঘটনাস্থলে উপস্থিত জনতা হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
ঘটনার পর ডিএমপির প্রসিকিউশন বিভাগের কর্মকর্তারা এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে ককটেল বিস্ফোরণের কারণ, ঘটনার সঙ্গে আটক দুজনের সম্পৃক্ততা এবং এর পেছনে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রথম দর্পণ,ডেস্ক