আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণার পাল্টা জবাব, আর্জেন্টিনার দুই বাহিনীকে তালিকাভুক্ত করল ইরান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০১:৩২ দুপুর
  • ৯৮৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে একই তালিকাভুক্ত করেছে তেহরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আর্জেন্টিনা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। আইআরজিসি ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাল্টা ব্যবস্থার আওতায় সিদ্ধান্ত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতি এবং ২০১৯ সালের একটি আইনের আওতায় আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এ সিদ্ধান্তের ফলে যেকোনো ধরনের পরিণতির দায়ভার আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে।

মার্চে আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা করে আর্জেন্টিনা

গত মার্চের শেষ দিকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে আর্জেন্টিনা। দেশটির এ সিদ্ধান্তকে স্বাগত জানান ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার।

আর্জেন্টিনার দাবি, লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহকে আইআরজিসির সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। ১৯৯৪ সালে বুয়েনস এইরেসে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কমিউনিটি সেন্টারে বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আসছে আর্জেন্টিনা। ওই হামলায় ৮৫ জন নিহত হন।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের প্ররোচনার অভিযোগ তেহরানের

আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরকারের প্ররোচনায় আর্জেন্টিনা এ সিদ্ধান্ত নিয়েছে। তেহরান তখন পদক্ষেপটিকে ‘কৌশলগত ভুল ও ইরানি জাতির প্রতি ক্ষমার অযোগ্য অপমান’ বলে অভিহিত করে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad