পরিবার পরিকল্পনায় ৯৬ কোটি ৫৪ লাখ টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ দুপুর
  • ৮৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রথম দর্পণ প্রতিবেদন

পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নে প্রায় ২ কোটি সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার। তৃতীয় প্রজন্মের ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়। ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনা হবে।

প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে সুপারিশকৃত দরদাতা হিসেবে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসিকে নির্বাচিত করা হয়।

সরকারের এ ক্রয় কার্যক্রমের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad