জলবায়ু সংকট মোকাবিলায় ঋণ নয়, অনুদান চায় ঝুঁকিপূর্ণ দেশগুলো: প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ দুপুর
  • ৫৮৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে তারেক রহমানের পাঁচ দফা পদক্ষেপের আহ্বান | ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনীয় অর্থায়ন অনুদানভিত্তিক হতে হবে। একই সঙ্গে এ সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ভাষণে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। তারপরও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

এক ট্রিলিয়ন ডলারের টেকসই অর্থনীতির লক্ষ্য

প্রধানমন্ত্রী বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি। উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটাতে হবে।

২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট-শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যেও সরকার কাজ করছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের কার্যক্রমও উৎসাহিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, অর্থায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

তথ্যসূত্র: কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad