সরকারি মজুত বাড়াতে ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ দুপুর
  • ১৮৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ক্রয় ব্যয় ১৮০ কোটি ৭২ লাখ টাকা | প্রতি কেজি চিনি ১০৩ টাকা ৯৫ পয়সা, ডাল ৭৬ টাকা ৭৭ পয়সা

সরকারি মজুত ও বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ হাজার টন চিনি এবং সমপরিমাণ মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেশীয় দুটি প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টন এসব পণ্য সংগ্রহে ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয়প্রস্তাব দুটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

চিনি কিনতে ব্যয় ১০৩ কোটি ৯৫ লাখ টাকা

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা হবে এসব চিনি। এতে ভ্যাট ও করসহ প্রতি কেজির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা।

উন্মুক্ত দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে চিনি সরবরাহের জন্য সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফ্রেশ ব্র্যান্ডের চিনি সরবরাহ করবে।

১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় ৭৬ কোটি ৭৭ লাখ

অন্যদিকে, ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা এই ডালের প্রতি কেজির দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা।

দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ডাল সরবরাহের জন্য সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যালয় রাজধানীর কারওয়ান বাজারের টি কে ভবনে।

ই-জিপির মাধ্যমে স্থানীয় বাজার থেকে সংগ্রহ

সরকারি ই-জিপি ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চিনি ও মসুর ডাল কেনা হবে। ক্রয়প্রস্তাব দুটি বাস্তবায়িত হলে দেশীয় দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২০ হাজার টন খাদ্যপণ্য সংগ্রহ করবে সরকার।

সরকারি মজুত শক্তিশালী করা এবং পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad