নাফ নদীতে আরাকান আর্মির গুলিবর্ষণ, আহত ২

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ দুপুর
  • ২৫২৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg



কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।


আহত জেলেরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।


হোয়াইক্যং ঝিমংখালী এলাকার ইউপি মেম্বার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালীসংলগ্ন নাফ নদীতে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০–১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে মো. সোহেল ও মো. ওবাইদুল্লাহ গুলিতে আহত হয়।


তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন, নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন- এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, দুই জেলে নাফনদীতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে শুনেছি।


বিজিবির ঝিমংখালী কোম্পানি কমান্ডার বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad