মুদ্রানীতি ঘোষণা: বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ দুপুর
  • ২৮৪০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মুদ্রানীতি ঘোষণা: বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য বাড়াল কেন্দ্রীয় ব্যাংক


চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুন পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৮ শতাংশ। আগে লক্ষ্য ছিল ৮ শতাংশ। গত ডিসেম্বর পর্যন্ত লক্ষ্য ছিল ৭ দশমিক ২০ শতাংশ। কিন্তু এ সময় বাস্তবায়ন হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ।


সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে নতুন মুদ্রানীতি তুলে ধরেন প্রতিষ্ঠানটির ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে জানানো হয়, আগামী জুন পর্যন্ত সরকারি খাতের ঋণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৬০ শতাংশ। ডিসেম্বর পর্যন্ত লক্ষ্য ছিল ২০ দশমিক ৫০ শতাংশ। তবে এ সময় লক্ষ্যমাত্রা অর্জি তহয়েছে ২৮ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার।


গভর্নর বলেন, সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ কম যাবে স্বাভাবিক। এখানে বণ্টনে সমস্যা রয়েছে। সরকারেও কিছু করার নেই, কারণ রাজস্ব আদায় সেভাবে বাড়ছে না।


এমবি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad