আশিক 'হত্যাচেষ্টা' মামলায় হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৩ মে ২০২৬, ০৩:৩৩ দুপুর
  • ২৫৬৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ফাইল ফটো।

আশিক 'হত্যাচেষ্টা' মামলায় হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট


জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।


আজ (রোববার) ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসির আহমেদ হাওলাদার বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গত ১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।


আগামী ১৩ মে মামলার চার্জশিট গ্রহণ বিষয় শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

শেখ হাসিনা ছাড়াও চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হল-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল; সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক; সাবেক এমপি সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব।


মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে তাদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে লুটিয়ে পড়েন আশিক। পরে তাকে ‘মৃত ভেবে’ হামলাকারীরা রাস্তায় ফেলে চলে যায়।


ওই ঘটনায় একই বছরের ২৮ সেপ্টেম্বর শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad