আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্ভব: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৫ মে ২০২৬, ০৭:২১ বিকাল
  • ২৫৪৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্ভব: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ঢাকা, ২৫ মে — সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি মনে করেন, রাজনৈতিক বাস্তবতা ও জনমতের পরিবর্তনের কারণে দলটি ভবিষ্যতে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসতে পারে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়া হলেও এর ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা তিনি আগে থেকেই কম বলে ধারণা করেছিলেন। এ বিষয়ে তিনি বলেন, “উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি।”

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, দলটি পুরোপুরি রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে—এমনটি তিনি মনে করেন না। তার ভাষায়, মানুষের স্মৃতিশক্তি দীর্ঘ নয়, ফলে রাজনৈতিক দলগুলো সময়ের সঙ্গে পুনরায় সক্রিয় হয়ে ওঠে।

তিনি আরও মন্তব্য করেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারে—এটি তার ব্যক্তিগত অনুমান।

সাবেক এই উপদেষ্টা জানান, তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে অন্তর্বর্তী সরকারের ভেতরের পরিস্থিতি বিবেচনায় তাকে থেকে যেতে অনুরোধ করা হয়।

অর্থনৈতিক কূটনীতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না। তার দাবি, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

এছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রসঙ্গে ডিপস্টেটের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিশ্বের প্রায় প্রতিটি বড় ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে ডিপস্টেটের সম্পৃক্ততা থাকে বলে তিনি মনে করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad