হাম আতঙ্কে দেশ: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ৫৮৮ ছাড়াল

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০১ জুন ২০২৬, ০৬:০৮ বিকাল
  • ২০৫৫২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হাম আতঙ্কে দেশ: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ৫৮৮ ছাড়াল


দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও তিনজন শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম রোগে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (১ জুন) বিকেলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে এই তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হাম রোগে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০ জনের এবং সন্দেহভাজন হামে মারা গেছে ৪৯৮ জন।

একই সময়ে দেশে মোট ৯ হাজার ৯৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে।

এছাড়া এই সময়ে ৫৭ হাজার ৯০২ জনকে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৭২২ জন রোগী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad