তারাকান্দায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, গাঁজা গাছসহ আটক ১

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, ০৭:৪৫ বিকাল
  • ৮১৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। পৃথক অভিযানে গাঁজা গাছ ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদের নেতৃত্বে মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে তারাকান্দা সদর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবদুর রাজ্জাক খা (৪০) নামে এক ব্যক্তিকে প্রায় তিন ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত তমির খার ছেলে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উলামাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ দুলাল মিয়া (৩৮) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্প্রতি তারাকান্দা থানায় যোগদানকারী ওসি মো. রাশিদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হলে থানায় অভিযোগ করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে কোনো ধরনের অর্থ লেনদেন করতে হবে না বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের চলমান অভিযানের কারণে মাদক ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছেন। :::




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad