“জুলাই সনদ নিয়ে সংসদ না হলে রাজপথেই চূড়ান্ত সিদ্ধান্ত: গোলাম পরওয়ার”

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ০৩:৩০ দুপুর
  • ৭৬১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জুলাই সনদ” সংক্রান্ত রাজনৈতিক বিতর্কের সমাধান সংসদের মাধ্যমেই চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে ফয়সালা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আসন্ন কর্মসূচি ঘোষণা উপলক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার জানান, আগামী ২১ জুন ১১ দলের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকেই পরবর্তী রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের আমির ডা. শফিকুর রহমান উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, সমাবেশ সফল করতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রাম ও শহরে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী ও পুরুষদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে রাজনৈতিক অঙ্গনে জামায়াতের এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আসন্ন বৈঠক ও সমাবেশকে কেন্দ্র করে খুলনায় রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে বলে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad