ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা চক্রের ৭ সদস্য আটক

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ১১:১০ রাত
  • ১২৬১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুন) দিবাগত গভীর রাতে শহরের রামপুর এলাকায় শাহীন একাডেমি স্কুল সংলগ্ন ইয়াকুব আলী কমপ্লেক্সের সামনে একটি খালি জায়গায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে লোহার তৈরি কিরিচ ও ছোরাসহ মোট ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন— খোরশেদ আলম নয়ন (৩৫), মো. দুলাল মিয়া, রাকিব হোসেন (২৫), আনোয়ার হোসেন ওরফে ভাসানী (৩৩), আবদুল কাদের (২৪), মো. রাসেল (৩০) এবং মো. আসিফ (২০)।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad