ডা. এবিএম আবদুল্লাহর আজীবন ইমেরিটাস পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৬, ০১:৫০ দুপুর
  • ১১৬৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনকালে উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিএমইউর ৯২তম সিন্ডিকেটের বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরবর্তীতে একই সভায় অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ওই নিয়োগ প্রক্রিয়া বিধিবহির্ভূত ছিল এবং প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে ৯২তম সিন্ডিকেট সভার ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি, নিয়োগ কার্যকর হওয়ার পর থেকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে তিনি যে বেতন-ভাতা গ্রহণ করেছেন, তা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, তিনি ইতোমধ্যে এ-সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন। তাঁর ভাষায়, বিশ্বের কোথাও এমন সম্মানজনক পদ এভাবে বাতিল করার নজির নেই। প্রায় পাঁচ দশক ধরে চিকিৎসাসেবা দিয়ে আসা এই জ্যেষ্ঠ চিকিৎসক বলেন, তাঁর অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে স্বনামধন্য অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জীবনের শেষ প্রান্তে এসে এমন সিদ্ধান্তে তিনি গভীর হতাশা প্রকাশ করেন। একই সঙ্গে এ সিদ্ধান্তকে অন্যায় ও অবিচার আখ্যায়িত করে তিনি বলেন, কারা এবং কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad