দৌলতখানে পুকুরে মিলল শিশুর মরদেহ, মুখে আঘাতের চিহ্নে রহস্য ঘনীভূত

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৭ জুন ২০২৬, ০১:১০ দুপুর
  • ১৪৪৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভোলার দৌলতখান উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর মুখে আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ায় স্বজনদের মধ্যে মৃত্যুর ঘটনাটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবু শাহাদ (৬) ওই এলাকার বাসিন্দা মোসলে উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল আবু শাহাদ। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। পরে স্থানীয়রা বাড়ির পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করলে দেখা যায়, সে আর বেঁচে নেই।

স্বজনদের দাবি, উদ্ধারকালে শিশুটির মুখে আঘাতের চিহ্ন ছিল। এ কারণে তারা মৃত্যুর ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

নিহতের মা কহিনুর বেগম অভিযোগ করেন, তার ছেলে খেলাধুলার সময় একই গ্রামের রাকিব নামে এক ব্যক্তি তাকে ধাওয়া করেছিলেন। পরে শিশুটিকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং তার মুখে আঘাতের চিহ্ন দেখতে পান তারা।

এ মর্মান্তিক ঘটনায় পরিবারজুড়ে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad