প্রশাসনিক পুনর্বিন্যাসে বড় সিদ্ধান্ত: দেশে যুক্ত হলো ৩ নতুন উপজেলা, চট্টগ্রামে চালু হচ্ছে ‘হালদা থানা’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ দুপুর
  • ৮৪৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বুধবার (১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠিত হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামে আরেকটি উপজেলা এবং ময়মনসিংহের গফরাগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘পাগলা’ নামে নতুন উপজেলা প্রতিষ্ঠা করা হবে।

এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও বিকেন্দ্রীকরণ হবে এবং স্থানীয় জনগণ সরকারি সেবা দ্রুত ও সহজে পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad