৬ দিন পর ডোবা থেকে মিলল অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ, পূর্বশত্রুতার জেরে হত্যার অভিযোগ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৪ জুলাই ২০২৬, ০৫:২৫ বিকাল
  • ১৩৭৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মাছুম রানা (৩৫) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার তালতলা এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাছুম রানা বন্দর উপজেলার সোনাচরা এলাকার বাসিন্দা এবং বাচ্চু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মাছুম রানা নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহতের স্ত্রী সুমা আক্তার অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে মোটরসাইকেলে তুলে অপহরণের পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad