ইবিতে প্রথমবার জাতীয় ছাত্রশক্তির কমিটি, নেতৃত্বে ফুয়াদ-তামিম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ জুলাই ২০২৬, ০৬:১৫ বিকাল
  • ১৪৫৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন; জুলাই চেতনায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় নবনির্বাচিত নেতাদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত এ কমিটির মাধ্যমে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু হলো।

রোববার জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসানকে আহ্বায়ক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেহার উদ্দিন মো. তামিমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আল-হাদিস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যায়েদ বিন ওসমানকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সদস্য সচিব ইফতেহার উদ্দিন মো. তামিম বলেন, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের পথ উন্মোচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের দায়িত্ব কেবল একটি পদ নয়, বরং শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা।

আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নবগঠিত কমিটি জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি জানান, আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। পাশাপাশি বিভাজনের পরিবর্তে অংশগ্রহণমূলক ও মধ্যপন্থী ছাত্ররাজনীতি গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, জাতীয় ছাত্রশক্তির এ কমিটি গঠনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad