অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংস্কারে জোর দিচ্ছে ইসি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ জুলাই ২০২৬, ০২:৪৬ দুপুর
  • ৯১৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভবিষ্যতে আরও নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর মূল্যায়ন, অভিজ্ঞতা ও সুপারিশ কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ভবিষ্যতের নির্বাচন আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে এসব সুপারিশ বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন পৃথক আইনি কাঠামোর আওতায় পরিচালিত হয়। এ কারণে সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, সাম্প্রতিক নির্বাচনগুলোর ওপর নির্বাচন-পরবর্তী মূল্যায়নও সম্পন্ন করেছে কমিশন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad