বন্যার থাবায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৬, ০৪:৪৭ দুপুর
  • ১৬৫৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বন্যা পরিস্থিতির অবনতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টি, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে বোর্ডের আওতাধীন সব জেলার শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড–২৭৫) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ড জানিয়েছে।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে অনেক এলাকায় অনলাইনে তথ্য পৌঁছানো সম্ভব না হওয়ায় সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, একই কারণে গত বুধবারও চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট এলাকার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad