কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৬, ১২:১৩ রাত
  • ২৬১১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা বিএনপি। শনিবার (২৫ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে এসব সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত করা হয়েছিল পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলেও পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠায় বাবলুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। অপর পত্রে জানানো হয়,অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারি না, তাই জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কাজিপুর উপজেলায় সংঘটিত সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অঙ্গ সংগঠনের আরও ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরা হলেন, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু রশীদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল ইসলাম, কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মিস্টার।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad