রাতভর ড্রোনের ঢল, মস্কোমুখী ৩৯০টির বেশি হামলা প্রতিহত করার দাবি রাশিয়ার

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০২:২৯ দুপুর
  • ৩৩৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চল লক্ষ্য করে এক রাতেই ৩৯০টির বেশি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত এ হামলার চেষ্টা চলে। এ ঘটনা ঘটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠকের কয়েক ঘণ্টা আগে।

মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেয়র সোবিয়ানিন জানান, মস্কো অঞ্চলের দিকে ধেয়ে আসা ৩৯০টিরও বেশি ড্রোনের অধিকাংশই রাজধানীতে পৌঁছানোর আগেই রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত বা নিষ্ক্রিয় করে। তিনি বলেন, মস্কোর দিকে অগ্রসর হওয়ার সময় শত্রুপক্ষের অন্তত ৮১টি মানববিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করা হয়েছে।

এদিকে, মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, ড্রোন হামলার ফলে চেখভ শহর ও ভাউলোভো গ্রামের কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে প্রকাশিত এ তথ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার ইঙ্গিত দিচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad