দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত, স্বজনদের আহাজারি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০৭:১০ বিকাল
  • ৩১১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা এবং অপরজন মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বাসিন্দা।

প্রাথমিকভাবে শনাক্ত হওয়া নিহতরা হলেন— নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), একই গ্রামের আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩), মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫), আলীরটেক ইউনিয়নের তৈলখিরার চর গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের কানাইন গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া গ্রামের মৃত সালাম বেপারীর ছেলে মো. রাজিক (৫৫)।

জানা গেছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে কুইন্সটাউন এলাকার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। সে সময় দোকানের ভেতরে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি বের হতে না পারায় তারা আগুনে দগ্ধ হন। ঘটনাস্থলেই ছয় বাংলাদেশির মৃত্যু হয়।

মর্মান্তিক এ ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও সংশ্লিষ্টরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad